শনিবার চ্যাম্পিয়ন সাবিনাদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী শনিবার বেলা ১১টায় ফুটবলারদের নিজ বাসভবনে দাওয়াত দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে দেখা করার অভিপ্রায় প্রকাশ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। আগামী শনিবার বেলা ১১টায় তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত দিয়েছেন।’

এদিকে, উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফেরা দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে এক কোটি টাকার পুরস্কারের চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
গতকাল বুধবার দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা ধরে রাখে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights