শনিবার সারা দেশে বিক্ষোভ করবে গণঅধিকার পরিষদ, ঢাকায় সমাবেশ

অনলাইন ডেস্ক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার (৩০ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে দলটি। পাশাপাশি কেন্দ্রীয়ভাবে ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে নতুন এ কর্মসূচির কথা জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি বলেন, শনিবার দুপুর ১২টায় সারা দেশের ৬৪ জেলায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল পালন করবে। পাশাপাশি এই হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে বিকেল ৩টায় ঢাকায় গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে।

প্রসঙ্গত, শুক্রবার রাতে বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।

আহত নুরকে প্রথমে রাজধানীর ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

বর্তমানে তিনি দলের আহত অন্য নেতাকর্মীদের সঙ্গে চিকিৎসাধীন রয়েছেন। নুর ঢামেকের জরুরি বিভাগের ০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights