শবে মেরাজ উপলক্ষে ছুটি ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক

আলোকময় ঈদে মেরাজুন্নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া আলেহী ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বিশ্ব সুন্নী আন্দোলন।

সত্য ও জীবনের উপলব্ধির জন্য অতি অপরিহর্য্য মৌলিক বিষয় ঈদে মেরাজ শরীফের মহান তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে বিশ্ব সুন্নি আন্দোলনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, আনন্দ র‍্যালি ও সমাবেশে বক্তারা এই দাবি জানান।

ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের প্রতিষ্ঠাতা ও ওয়াল্ড হিউম্যানিটি রেভুলুশনের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিক-নির্দেশনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার। এতে বক্তব্য রাখেন আবু আবরার চিশতী, সুফী আহমদ মোরশেদ, আল্লামা জাকের আহসান, শেখ হানিফ, আওয়াল কাদেরী, মাইনুদ্দিন টিটু, কৃষিবিদ মিজানুর রহমান, এডভোকেট শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মহান মেরাজ শরীফ দয়াময় আল্লাহতালার সাথে আমাদের মহান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের মোবারক প্রত্যক্ষ সাক্ষাৎ উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, মহান মেরাজ শরীর প্রিয় নবীর নিকট স্বয়ং আল্লাহতালার মহিমাময় প্রত্যক্ষ প্রকাশ এবং প্রিয়নবীর মাধ্যমে সমগ্র সৃষ্টির নিকট রহমত নয় পরোক্ষ প্রকাশ।

তারা বলেন, আল্লাহতালা তার অসীম ক্ষমতায় মহান প্রিয়নবীকে স্থান কালের ঊর্ধ্বে তার পরম নৈকট্যে পৌঁছিয়ে তার পবিত্র মহা সত্তার নূর ও তাজাল্লিতে মিলিত করে সমগ্র মানবমণ্ডলীর জন্য সত্যের আলো জীবনের কেন্দ এবং সর্বজ্ঞান,সর্বগুণ ও সর্ব কল্যাণের উৎস রূপে প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights