শরত উৎসবে মুখরিত জবির শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে (আইইআর) শরৎ বরণ উপলক্ষে আয়োজিত হলো শরত উৎসব ১৪৩০ অনুষ্ঠান। আইইআরের সপ্তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হয় শরৎ উৎসবটি। বুধবার সকাল ১১ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের হলরুমে শরৎ উৎসবটি পালিত হয়।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নাচ,গান গেয়ে শিক্ষক শিক্ষার্থীরা মেতে উঠে। এছাড়াও শিক্ষার্থীরা শাড়ী পাঞ্জাবি পড়ে শরৎ উৎসবকে আরও রঙিন করে তুলে। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান, সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন, লেকচারার সানজিদা আক্তার তান্নি, অনুরাধা পাল এবং নশিন আফরোজ সহ ইনিস্টিউটের সকল শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ৭ম ব্যাচের শিক্ষার্থী জুনায়েদ মাসুদ এবং ফারহানা ঐশী।

৭ম ব্যাচের শিক্ষার্থী হিমেল বলেন, গতকালের আই ই আর শরৎ উৎসবের অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর এবং আনন্দপূর্ণ ছিল। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার চাপের বাইরে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা অনেক দরকার। এর ফলে শিক্ষার্থীরা মানসিকভাবে সতেজ হয়ে উঠে এবং পড়াশোনাতে মনোযোগের পাশাপাশি গতিময়তা চলে আসে। আমরা আই ই আর এর ৭ম ব্যাচের সবার সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটি সফল করেছি এতে করে আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ দৃঢ় হয়েছে। আমাদের শিক্ষকরা আমাদের কাজে খুশি হয়েছেন যা আমাদেরকে ভবিষ্যতে এরকম আয়োজন করতে অনুপ্রেরণা যোগাবে। একাডেমিক পড়াশোনার পড়াশোনার পাশাপাশি শরৎ উৎসবের মতো এমন আয়োজন করা উচিৎ বলে আমি মনে করি।

আয়োজনে পেছনে থাকা শিক্ষার্থী নূর মোহাম্মদ বলেন, অন্যান্য বিভাগের মতো আমরাও খুব অল্প সময়ে মধ্যে শরৎ উৎসব পালন করি এতে শিক্ষক শিক্ষার্থীদের বন্ধনটা আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করি।

শিক্ষার্থী ফারহানা ঐশী বলেন, সেমিস্টার শেষ হওয়ার পর থেকেই আমরা একটা কিছু করার প্লান করছিলাম।আমাদের ব্যাচের সবাই মিলে একটা দিন শাড়ি পাঞ্জাবি পড়ে উদযাপন করার প্লান ছিল প্রথমে। পরে মনিরা ম্যামকে জানালে সে জানায় সকল ব্যাচকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করতে। তখন আমরা শরৎ উৎসবের আয়োজন করি। সার্বিক পরিচালনায় ছিল আইইআর ছাত্রলীগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights