শরীয়তপুরে জেলে পরিবারের মাঝে ছাগল বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জেলে পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। এছাড়া কৃষি বিভাগের তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় শরীয়তপুর সদর উপজেলা মৎস্য অফিস ২০ জেলে পরিবারের মাঝে ২টি করে ছাগল বিতরণ করেছে। এছাড়াও ছাগল পালনের জন্য খোয়ার, ১০ কেজি করে ছাগলের খাবার (ভুসি), কৃমিনাশক ট্যাবলেট প্রদান করা হয়। এদিকে শরীয়তপুর কৃষি মেলার তিন দিনের উদ্বোধন করেন জেলা প্রশাসন। কিছুক্ষণের বিভিন্ন স্টল শোভা পায়।

আজ সোমবার বেলা ১২টায় শরীয়তপুর সদর উপজেলা পরিষদ চত্ত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মইনউদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিন, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা আক্তার, চিতলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights