শরীয়তপুরে ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন ভোট কেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়ায় চরমোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে তিনটি বেঞ্চ পুড়ে যায়। আগুনের খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খান বলেন, শুক্রবার গভীর রাতে একদল দুর্বৃত্ত নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৬৫ নম্বর চরমোহন সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে জানালা দিয়ে আগুন দেয়। আগুনে তিনটি বেঞ্চ পুড়ে যায়। আমরা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আমাদের সকলের চেষ্টায় দুর্বৃত্তরা সফল হতে পারেনি। তবে আগুনে সামান্য ক্ষতি হয়, আমরা দ্রুত আগুন নিভাতে সক্ষম হয়েছি।

শরীয়তপুরের পুলিশ সুপার মো. মাহবুবুল আলম বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জানালা দিয়ে আগুন দিয়েছিল। বিষয়টি নিয়ে পুলিশ মাঠে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights