শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক

কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সাড়ে ৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে দেয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দিয়েছিল। কুয়াশার মধ্যে নৌপথের দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশার ঘনত্ব কেটে গেলে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights