শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক

ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরি ঘাটে ফেরি চলাচল। শুক্রবার সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) ইকবাল হোসেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি’র সূত্রে জানা যায়, শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে পাঁচটি ফেরি ট্রাফিকে রয়েছে।
গাড়ির চাপ না থাকায় প্রতিদিন রোস্টার অনুযায়ী তিনটি ফেরি চলাচল করছে। ঘন কুয়াশায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। ফলে রাত ১২টা থেকে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। পরে শুক্রবার সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights