শহিদ বুদ্ধিজীবী দিবসে বাউবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের নেতৃত্বে সকাল ৮টায় মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল ১০টায় রায়ের বাজার শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, রেজিস্ট্রার, ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে ১৪ ডিসেম্বর ভোর সাড়ে ৬টায় উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের পক্ষ থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করেন।

এ দিন সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ করেন। দিবসের তাৎপর্য তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের অফিস ভবনসমূহে বিভিন্ন ব্যানার প্রদর্শন করা হয়।

সারাদেশ জুড়ে বিস্তৃত বাউবির আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহে শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights