‘শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা সব চক্রান্ত রুখে দিবে’

নওগাঁ প্রতিনিধি
জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল বলেছেন, প্রশাসনে আওয়ামী দাসেরা দেশকে অস্থিতিশীল করার জন্য যে চক্রান্তে লিপ্ত হয়েছে শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা জনগণকে সাথে নিয়ে তা রুখে দিবে।

শনিবার বিকালে নওগাঁর বদলগাছীর মথুরাপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মথুরাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় নওগাঁ ও ধামইরহাট উপজেলা ফুটবল দল অংশ নেয়। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। আজ টুর্নামেন্টের ফাইনাল খেলায় ধামইরহাটকে ১-০ গোলে হারিয়ে নওগাঁ সদর বিজয়ী হয়।

টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, রেজাউন নবী স্যান্ডো, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম কেটু প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights