শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নড়াইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শুভ সরকার,নড়াইল
জাতীয়তাবাদি দল বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান- বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নড়াইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সদর উপজেলা ও নগর বিএনপি ,নড়াইল এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম।
নগর বিএনপির সভাপতি মোঃ তেলায়েত হোসেন বাবুর সভাপতিত্বে সদর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মুস্তাফিজুর রহমান আলেক, সাধারন সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ,নগর বিএনপির সাধারন সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান ,সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসসহ জেলা-উপজেলা-নগর বিএনপি, যুবদল, ছাত্রদল এর বিপুল সংখ্যক নেতা-কর্মি এ সময় উপস্থিত ছিলেন।
নড়াইল-৩০.০৫.২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights