শান্তিনগর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর পল্টন থানার শান্তিনগরের বাসা থেকে মো. মাইন উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাতে শানিনগর ৭৫/১, স্কয়ার পার্ক ভবনের পঞ্চম তলার ফ্লাটের বাথ রুমের ভিতর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মাইন উদ্দিন চট্টগ্রামের সন্দীপ উপজেলার গাছুয়া গ্রামের আব্দুল মুনাফ এর ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights