শান্তির নীড় মাটির ঘর

গ্রামবাংলার চির ঐতিহ্যের নিদর্শন সবুজ-শ্যামল ছায়াঘেরা শান্তির নীড় মাটির ঘর। যা একসময় গ্রামের মানুষের কাছে ‘গরিবের এসি বাড়ি’ নামে পরিচিত ছিল। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের মাটির ঘর। আধুনিকতার ছোঁয়া লেগেছে গ্রামেও। মাটির ঘরের জায়গায় তৈরি হচ্ছে প্রাসাদসম অট্টালিকা। মাটির ঘরের স্থান দখল করে নিচ্ছে ইট-পাথরের দালান। একটু সুখের আশায় মানুষ কত কিছুই না করছে। তবু মাটির ঘরের শান্তি ইট-পাথরের দালানকোঠায় খুঁজে পাওয়া ভার। দেশের উত্তরাঞ্চলের নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুরসহ বিভিন্ন এলাকায় মাটির ঘরগুলো এক তলা, দোতলা এমনকি তিল তলাও ছিল। নওগাঁর নিয়ামতপুর উপজেলার মাটির ঘরগুলো যেন গ্রামীণ ঐতিহ্যের একটি অংশ -ছবি ও লেখা রোহেত রাজী
