শান্তি আলোচনা ব্যর্থ হলে আফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের

অনলাইন ডেস্ক

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে ‘বড় পরিসরে যুদ্ধ’ শুরু হয়ে যেতে পারে বলে হুঁশিয়ার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

দুই দেশের মধ্যে কীভাবে একটি যুদ্ধবিরতি চুক্তি করা যায় তা নিয়ে শনিবার তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আলোচনা রবিবার পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে।

তার মধ্যেই শনিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ বলেছেন, তিনি বিশ্বাস করেন আফগানিস্তান শান্তি চায়, কিন্তু চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলেই ‘যুদ্ধ শুরু হবে’।

এর আগে দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রাণঘাতী এক সংঘাতের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় উভয়ের মধ্যে একটি যুদ্ধবিরতি সূচিত হয়েছিল। সীমান্তে পাল্টাপাল্টি ওই সংঘাতে বহু মানুষ নিহত ও আরও কয়েকশ আহত হন।

তিনি বলেন, আমাদের কাছে বিকল্প আছে, কোনো চুক্তি না হলে, তাদের সঙ্গে আমাদের বিস্তৃত যুদ্ধ হবে,” পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় শহর শিয়ালকোটে এমনটি বলেছেন আসিফ। কিন্তু আমি দেখছি যে তারা শান্তি চায়।

ইস্তাম্বুল থেকে আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, তুরস্কে দুই পক্ষের মধ্যে ‘প্রায়োগিত স্তরের আলোচনা’ চলছে। ধারণা করা হচ্ছে, এই আলোচনার মধ্য দিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে একটি স্থায়ী সমাধান আসবে।

এই আলোচনায় আফগানিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী হাজি নাজিব। পাকিস্তান তাদের প্রতিনিধি দলের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

গত রবিবার কাতারের রাজধানী দোহায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পর থেকে তা এখন পর্যন্ত বলবৎ আছে।

সূত্র : আল-জাজিরা, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights