শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি

অনলাইন ডেস্ক
রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানের শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনায় অংশ নিতে তুরস্কে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার প্রেসিডেন্ট জেলেনস্কির নেতৃত্বাধীন প্রতিনিধিদল তুরস্কে পৌঁছেছে। তবে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ আলোচনায় অংশ নেবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের প্রধান সহযোগী আন্দ্রি ইয়েরমাক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘প্রেসিডেন্ট জেলেনস্কির নেতৃত্বাধীন প্রতিনিধিদলের অংশ হিসেবে তুরস্কে পৌঁছেছি।’

তিনি আরো জানান, উইটকফের সঙ্গে ‘নিরবচ্ছিন্ন যোগাযোগ’ রাখছি। তবে, উইটকফ এখনো নিশ্চিত করেননি যে-তিনি আলোচনায় অংশ নেবেন কি না।

সূত্র : বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights