শাপলা কলি নিতে চাই: পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (২ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সঙ্গে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী এ কথা জানান।

তিনি বলেন, “আমরা শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি- এই চারটি প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছি। শাপলা কলি প্রতীক দেওয়া হলে এনসিপি সেটিই নেবে। তৃণমূল পর্যায় থেকেও শাপলা কলিকে ইতিবাচকভাবে নেওয়া হয়েছে।”

নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights