শাবিপ্রবিতে দলীয় ব্যানারে ‘আপাতত’ কার্যক্রম না চালানোর নির্দেশ

অনলাইন ডেস্ক

ক্যাম্পাসে দলীয় ব্যানারে ‘আপাতত’ কোনো ধরনের কার্যক্রম না চালানোর নির্দেশ দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘জুলাই বিপ্লবোত্তর পরিবর্তিত পরিস্থিতিতে আপাতত শাবিপ্রবি ক্যাম্পাসে দলীয় ব্যানারে কোনো ধরনের কার্যক্রম না করার জন্য বলা হলো।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘বিপ্লব পরবর্তী সময়ে ইতোমধ্যে ক্যাম্পাসে সব ধরনের কার্যক্রম শুরু হয়েছে। আমরা সুন্দর ও সুষ্ঠুভাবে এ কাজগুলো চালিয়ে যেতে চাই। যেকোনো ধরনের সংঘাত এড়াতে সাময়িক সময়ের জন্য দলীয় ব্যানারে ক্যাম্পাসে কোনো কাজ যাতে না করা হয় সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights