শাবিপ্রবির শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মিনহাজুল আবেদীন আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মিনহাজুল শাবিপ্রবির গণিত বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্র ছিলেন।

বুধবার দিবাগত রাতে মিনহাজুল নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন বলে বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেন, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মাহবুবুর রশীদ।

তিনি বলেন, ‘মিনহাজুলের মা আজ সকালে কল দিয়ে আমাকে জানান যে, সে (মিনহাজুল) আত্মহত্যা করেছে। কয়েক মাস আগে মিনহাজুল বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরপর সে ফেসবুকে কয়েকবার হতাশামূলক পোস্ট দিয়েছিল। বুধবার দিবাগত রাতে সে গলায় দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার পিছনে অন্য কোন কারণ এখনো জানা যায়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights