শাবি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনার ড. এ এফ এম সালাউদ্দিন তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে আজ ৯ জানুয়ারি প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ, ১৭ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৮ ও ২১ জানুয়ারি বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়পত্র সংগ্রহ, মনোনয়নপত্র দাখিল ২৩ জানুয়ারি দুপুর সাড়ে ১২টা, মনোনয়পত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ একই দিন বিকেল ৪টায়, প্রার্থীতা প্রত্যাহার ২৪ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ একই দিন বিকেল ৪টায় এবং অগ্রীম ভোটগ্রহণ ২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এর একদিন পর ৩১ জানুয়ারি আনুষ্ঠিকভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, প্রাথমিক ভোটার তালিকা নির্দিষ্ট তারিখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২, গ্রন্থাগার ভবন ও অফিসার্স এসোসিয়েশের কার্যালয়ের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হবে। এতে কোনো সংশোধনী থাকলে ১৬ জানুয়ারি বিকাল ৩টার মধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights