শামির বলে মাথায় চোট! দিল্লি টেস্ট থেকে ছিটকে গেলেন ওয়ার্নার

অনলাইন ডেস্ক

ফিরোজ শাহ কোটলায় প্রথম দিনের প্রথম সেশনেই শামির বলে মাথায় চোট পান ওয়ার্নার। সরাসরি বল গিয়ে লাগে হেলমেটে। মাঠে চিকিৎসক এসে দেখে যান ওয়ার্নারকে। তারপরে আরও দু’বার মোহাম্মদ সিরাজের বল ওয়ার্নারের হেলমেটে গিয়ে লাগে। দেখে বোঝা যাচ্ছিল, অস্বস্তিতে রয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার।

তারপরে অবশ্য বেশিক্ষণ ব্যাট করতে পারেননি তিনি। ১৫ রানের মাথায় শামির বলে আউট হন ওয়ার্নার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights