শামির সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জার বাবা

অনলাইন ডেস্ক

চলতি বছরের জানুয়ারিতে শোয়েব মালিকের সঙ্গে সানিয়া মির্জার বিচ্ছেদের খবর গণমাধ্যমে আসে। সানিয়া-শোয়েবের আলাদা হওয়ার খবর সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শামি-সানিয়াকে নিয়ে নানা গুঞ্জন। তারা শিগগিরই বিয়ে করছেন- এমন পোস্টও ভাইরাল হয়েছে। উল্লেখ্যে, স্ত্রী হাসিন জাহানের সঙ্গে আদালতে শামির বিচ্ছেদ মামলা চলছে।

সানিয়ার পরিবার সানিয়া মির্জা-শামির ফ্যানদের তৈরি পোস্ট নিয়ে রীতিমতো ক্ষুব্ধ। সম্প্রতি এনডিটিভিকে সানিয়ার বাবা ইমরান মির্জা বলেন, ‘এগুলো একদম ভুয়া। আজ পর্যন্ত সানিয়া কখনো শামির সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করেনি’। তিনি আরও বলেন, বিয়ে তো দূরের কথা, দু’জনের কখনও সামনাসামনি দেখা পর্যন্ত হয়নি।

এক সপ্তাহ আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সানিয়া জানান, পবিত্র হজে যাওয়ার সুযোগ হয়েছে তার। তিনি বলেন, ‘আমি চাই আরও ভালো মানুষ হিসেবে নিজেকে মেলে ধরতে। যেন আমার হৃদয় আরও দয়ালু হয় এবং ইমান আরও বেশি মজবুত হয়ে ওঠে’।
২০১০ সালে বিয়ে করেন সানিয়া ও শোয়েব। সানিয়া-শোয়েব দম্পতির একমাত্র সন্তান ইজহান সানিয়ার কাছেই রয়েছে। ছেলেকে ঘিরেই এখন তার সব স্বপ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights