শার্শায় ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে বিজয় র‍্যালী পথসভা অনুষ্ঠিত

মীর ফারুক হোসেন যশোর (শার্শা)প্রতিনিধি :
জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বাংলাদেশে দীর্ঘ ১৫ বছর ধরে চলা আওয়ামী ফ্যাসিবাদ ও স্বৈরাচার শেখ হাসিনা যে নির্মম নির্যাতন চালিয়েছে তার বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা গর্জে ওঠে ও ফ্যাসিবাদী শিকল থেকে দেশকে রক্ষা করে। দেশকে করে স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত। পতন হয় দীর্ঘদিনের স্বৈরশাসকে। ছাত্র-জনতার এই বিজয়ের ১ বছর বর্ষপূর্তি উপলক্ষে শার্শা উপজেলা বিএনপি উদ্যোগে বিশাল বিজয় র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ।
৫ ই আগস্ট মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় নাভারন গরুহাট সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিজয় র‍্যালি শুরু হয়ে সাতক্ষীরা মোড় ও সেবা ক্লিনিক মোড় হয়ে গরুহাটা এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা বলেন এ বিজয় ফ্যাসিবাদী স্বৈরাচার বিরুদ্ধে এই দেশের ছাত্র ও আমজনতার বিজয়। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্তকে কোন অবস্থায় বৃথা যেতে দেয়া হবে না। জুলাই আন্দোলনে শহীদরা যে উদ্দেশ্যে নিয়ে তাদের জীবনকে উৎসর্গ করেছে। আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে শহীদদের মহান আত্মত্যাগ ও স্বপ্নকে বাস্তবায়ন করবে। এবং দেশকে একটি সুন্দর আত্মমর্যাদাশীল স্বনির্ভর শান্তিময় দেশ হিসেবে গড়ে তুলবে।
বিজয় র‍্যালি ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম কেন্দ্রীয় বিএনপি সাবেক দপ্তর সম্পাদক, মফিকুল হাসান তৃপ্তি শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ যুগ্ম সম্পাদক তাজউদ্দীন আহমেদ যুগ্ম সম্পাদক প্রফেসার মামুনুর রশিদ প্রচার সম্পাদক নজরুল ইসলাম
কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন
যুবদলের আহবায়ক মুস্তাফিজ জোহা সেলিম সদস্য সচিব ইমদাদুল হক ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম চয়ন সদস্য সচিব সবুজ হোসেন খান জিন্দা
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন সদস্য সচিব সেলিম হোসেন আশা ও সকল ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

দুপুরের পর বৃষ্টির মধ্য শার্শা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শত শত নেতা কর্মী মিছিল সহকারে র‍্যালিতে অংশগ্রহণ করে। এবং নেতা কর্মীরা নানা অঙ্গভঙ্গির মাধ্যমে আনন্দ উল্লাস করতে থাকে। এ যেন এক নতুন দেশ নতুন স্বাধীনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights