শার্শায় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

নাভারন শার্শা প্রতিনিধিঃ
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহি-জনতা একসঙ্গে একটি অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন মুজিবপন্থী সামরিক শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থান ঘটান। এই দিনটি বাংলাদেশের ইতিহাসের সিপাহি- জনতা বিপ্লব নামে পরিচিত।দিবসটি উপলক্ষে
শার্শায় বিএনপির পার্টি অফিসের সামনে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্বে করেন উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির
৭ নভেম্বরের বিকাল ৪ ঘটিকার সময় শার্শা বিএনপির কার্যালয়ে সামনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তুপ্তি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ।
যুগ্ন সম্পাদক তাজ উদ্দিন যুগ্ন সম্পাদক ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি Wasn’t সম্পাদকসহ যুবদল ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষ শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও সিপাহি-জনতা বিপ্লবীদের জন্য বিশেষ দোয়া করা হয়।
