শার্শায় হাসান জহিরে উঠান বৈঠকে মহিলাদের ব্যাপক ঢল

মীর ফারুক হোসেন নাভারন শার্শা প্রতিনিধিঃ
শার্শা উপজেলায় ইসলামপুর গ্রামে শার্শা উপজেলা বিএনপির সভাপতি বিএনপি মনোনয়ন প্রত্যাশী আবুল হাসান জহির এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানটি উঠান বৈঠক হলেও মহিলাদের ব্যাপক উপস্তিত হওয়ায় বৈঠকটি কার্যত মহিলা সমাবেশে পরিনত হয়।
৩১ই অক্টোবর বিকাল ৪ ঘটিকা সময় শার্শা ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে ইসলামপুর গ্রামে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল হাসান জহির।তিনি বলেন আপনার জামায়াতে ইসলামের ষড়যন্ত্রের ফাদে পা দিবেন না।জামায়াত ইসলাম ইসলামের নাম করে মানুষেকে বিপদগামী করছেন।তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের রোল মডেল।
এছাড়া আরো উপস্তিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি যুগ্ন সম্পাদক মামুনুর রশিদ প্রচার সম্পাদক নজরুল ইসলাম,যশোর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম,কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, লক্ষণপুর যুগ্ন সম্পাদক মীর ফারুক হোসেন শার্শা ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিঃ যুগ্ন আহবায়ক ওয়াছি উদ্দিন জিন্না শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান সহ শার্শা বিএনপি যুবদল ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।
