শাহজাদপুরে মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগ

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে পোরজনা মুক্তিযোদ্ধা সংসদসহ পোরজনা এবং বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা এ পেট্রল বোমা নিক্ষেপ করে। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। এসব ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি-জামায়াতকে দায়ী করেছে।

শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী জানান, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা বৃহস্পতিবার রাতের অন্ধকারে এলাকায় ভীতি সৃষ্টির উদ্দেশে এ পেট্রল বোমা নিক্ষেপ করেছে। একাধিক পেট্রল বোমা নিক্ষেপ করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। তিনি দায়ীদের গ্রেফতারের জানান।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পোরজনা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কার্যালয়ে পাশে পরিত্যক্ত ঘরে ও আওয়ামী লীগ কার্যালয়ে তিনটি পেট্রল বোমা সাদৃশ্য বোতল পাওয়া গেছে। বোতলের মুখে সলতেও রয়েছে। একইভাবে বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের বারান্দায় দুইটি বোতল পাওয়া গেছে। তবে এ বিষয়ে কোন মামলা হয়নি। তবে কেউ অভিযোগ দিলে ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights