শাহজালালে ২০৪টি স্বর্ণবার জব্দ

অনলাইন ডেস্ক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের ২০৪টি স্বর্ণবার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টম হাউসের উপ কমিশনার প্রিভেনটিভ মোকাদ্দিস হোসেন।

কাস্টম সূত্রে জানা যায়, সকাল ১১টা ২৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চট্টগ্রাম হয়ে আসা মাস্কাট থেকে বাংলাদেশ বিমানের বিজি ১২২ ফ্লাইটটি। এরপর ঢাকা কাস্টম হাউসের কমিশনারের নির্দেশে বিমানবন্দরের রানওয়েতে পুরো বিমানটি ঘিরে ফেলে কাস্টম কর্মকর্তারা। এরপর বিমানটির কার্গো হোল থেকে পরিত্যক্ত অবস্থায় ২০৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটক সোনার বারের ওজন প্রায় ২৩কেজি ৬শ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। আটক সোনার বারের বিষয়ে আইনানুগ বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights