শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ ‘পাচারকালে’ বেবিচকের নিরাপত্তাকর্মী আটক

অনলাইন ডেস্ক
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বার, স্বর্ণালংকার ও সৌদি রিয়ালসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক নিরাপত্তা কর্মীকে আটক করা হয়েছে।

গতকাল শনিবার রাত দেড়টার দিকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বেবিচকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ কাউছার মাহমুদ।

তিনি জানান, আটক ওহিদুরের কাছ থেকে ১ হাজার ২৫০ সৌদি রিয়াল, বিভিন্ন স্বর্ণালংকার ও ৩টি স্বর্ণের বারসহ মোট ৫৪২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কাউছার মাহমুদ বলেন, সৌদিয়া এয়ারলাইন্সের (এসভি-৮০৪) রিয়াদ থেকে ঢাকা ফ্লাইটের যাত্রী আলামিন স্বর্ণ বহনের দায়িত্ব দেন ওহিদুরকে। ওই স্বর্ণ বিমানবন্দরের বাইরে থাকা লিটনের কাছে পৌঁছে দেওয়াই ছিল বেবিচকের এই কর্মীর কাজ।

এর বিনিময়ে ১২৫০ সৌদি রিয়াল নেওয়ার কথা জানিয়েছেন ওহিদুর। তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান কাউছার মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights