শাহপরীর দ্বীপে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান। শুক্রবার (১৯ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত ক্ষতিগ্রস্থ এলাকাগুলো পরিদর্শন করেন তিনি।

পরে ২ শতাধিক পরিবারকে শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন। শুকনো খাবারের মধ্যে ছিল চাল ১০ কেজি,
চিনি ১ কেজি, মসুর ডাল ১ কেজি, তেল ১ কেজি, মরিচের গুড়া ১০০ গ্রাম, লবন ১ কেজি, হলুদের গুড়া ২০০ গ্রাম, ধনিয়া গুড়া ১০০ গ্রাম।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights