শাহবাগ মেট্রো স্টেশনের নিচে শিশু ধর্ষণ, যুবক আটক

অনলাইন ডেস্ক

রাজধানীর শাহবাগে মেট্রো স্টেশনের নিচে (১০) বছরের এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় রায়হান (১৯) নাম এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে শাহবাগ মেট্রোরেল স্টেশন বারডেম হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে আরেক পথশিশু মোবারক জানান, ওই শিশু শাহবাগ এলাকায় ফেরি করে ফুলের মালা বিক্রি করে। রাতে মেট্রো স্টেশনের নিচে শিশুটির চিৎকার শুনে অনেক লোকজন জড়ো হয়। সেখানে গিয়ে দেখি ওই শিশু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর ওই ছেলেকে লোকজন ধরে রেখেছে। পরে থানা পুলিশের মাধ্যমে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে ওই শিশুর বিস্তারিত কিছুই জানি না।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুল ইসলাম বলেন, রাতে খবর পেয়ে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ধর্ষণের শিকার পথ শিশুকে উদ্ধার করা হয়। রায়হান নামে এক যুবক শিশুটিকে মেট্রো স্টেশনের নিচে একটি কুড়ে ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে অভিযুক্ত রায়হানকে আটক করে পুলিশে দিয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights