শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা কবির মুমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানী থানা এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার বনানীর একটি বাসা থেকে অর্পিতা কবির মুমুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে রাতেই পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অর্পিতা কবির মুমু আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি মোস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights