‘শাহরুখ-কন্যা সুহানা’ ভেবে নিন্দার ঝড়, অতঃপর…

অনলাইন ডেস্ক

রিসোর্টের বারান্দাটি একেবারে সমুদ্রের উপরে। নীলাভ সবুজ সমুদ্রপারে দূর দিগন্তের দিকে তাকিয়ে বসে আছেন শাহরুখ এবং গৌরী খানের কন্যা সুহানা খান। পরনে সাদা বিকিনি, রোদ পোহাচ্ছেন শাহরুখ-কন্যা। সে ছবি দুপুর থেকে ঘুরছিল নেটদুনিয়ায়। স্বল্পবাসে সুহানাকে পিছন দিক থেকে দেখেই উত্তেজিত হয়ে পড়েছিলেন অনুরাগীরা। সেই সঙ্গে নিন্দার ঝড়ও এসে পড়ছিল একে একে। কেউ কেউ মন্তব্য করেছিলেন, “ইসলামে এমন পোশাক হারাম!” আবার কেউ লিখেছিলেন, “সুহানাও তার ভাই আরিয়ানের মতো বিপথেই গেলেন।” তবে ভুল ভাঙতে বেশি সময় লাগল না।

ভাইরাল ছবিটি আসলে সুহানার নয়, দক্ষিণের অভিনেত্রী শানভি শ্রীবাস্তবের। ‘মাস্টারপিস’, ‘মুফতি’-র মতো অনেক কন্নড় ছবিতে দেখা গেছে তাকে। পিছন দিক থেকে তার আদল অনেকটা সুহানার মতো লাগায় ভুল করে ফেলেছিলেন অনুরাগীরা। ভুল নামেই ছবি ছড়িয়ে পড়ে। পরে দেখা যায়, শানভি সম্প্রতি তার সৈকতযাপনের ছবি শেয়ার করেছিলেন নেটদুনিয়ায়। ছুটি কাটাতে গিয়েছিলেন বিদেশে, সেখানকারই ছবি সেটি। ভুল ভাঙায় মুখে কুলুপ নিন্দুকদের।

ইতোমধ্যেই তারকাসন্তান সুহানার অনুরাগীর সংখ্যা বিপুল। নিয়মিত ছবি এবং ভিডিও পোস্ট করে তাদের মনোযোগের কেন্দ্রে থাকেন সুহানা। বাবার পদাঙ্ক অনুসরণ করে অভিনয়েই পা রেখেছেন কন্যা। জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ দিয়ে শিগগিরই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। মিউজিক্যাল ছবিটি ওটিটিতে মুক্তি পাবে বছরের শেষ দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights