শাহ আমানতে স্বর্ণের গুঁড়াসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে এক যাত্রীর কাছ থেকে আধা কেজি স্বর্ণের গুঁড়া ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এসময় নেজাম উদ্দিন নামে এক যাত্রীকে আটক করা হয়।

রবিবার সকালে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে করে সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে চট্টগ্রাম আসেন নেজাম। গ্রেফতার হওয়া নেজামের গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়।

জানা যায়, শাহ আমানত বিমান বন্দর ‘এনএসআই’র দেওয়া তথ্যের ভিত্তিতে নেজামকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ২৩৫ গ্রাম নিখাদ স্বর্ণের গুঁড়া, ১০০ গ্রাম স্বর্ণালংকার, ১১৬.৫ গ্রামের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৪৫১ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। উদ্ধার হওয়া স্বর্ণ কাস্টমসে জমা দেওয়া হয়েছে। আটক হওয়া যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights