শাহ আমানতে ২ কোটি মূল্যের মার্কিন ডলার ও সৌদি রিয়াল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দুবাইগামী একটি ফ্লাইট থেকে মার্কিন ডলার ও সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার এয়ারপোর্ট কাস্টমস ও এয়ারফ্রেইট অভিযান চালিয়ে এসব বৈদেশিক মুদ্রা উদ্ধার করে।

বিমান বন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনভর নজরদারি করে এয়ারপোর্ট কাস্টমস শাখার কর্মকর্তা। পরবর্তী সময়ে ঢাকা টু চট্টগ্রাম হয়ে দুবাইগামী ফ্লাইট বিজি-১৪৭ এর ১৭-এ সিটের ওভারহেড বীনের ভেতরে যাত্রীবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি স্ক্যানিং করে তাতে ১৫৭৫ পিস ৫০০ সৌদি রিয়াল যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা এবং ১০০ পিস ১০০ মার্কিন ডলালের নোট যা বাংলাদেশি টাকায় ১১ লাখ, উদ্ধার করা হয়।

সর্বমোট বাংলাদেশি টাকায় ২ কোটি ৮৭ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এসব ডলার ও রিয়াল রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights