শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শিক্ষা ভবন, ঢাকায় সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মফিজুল ইসলাম, নাসির উদ্দীন, আব্দুর রহমান, শিবগঞ্জ সরকারি মডেল স্কুলের শিক্ষক মাসাদুল হাসান, সহ-সহকারী শিক্ষক রাসেদুল ইসলাম, আনোয়ার জাহান, ইউসুফ আলীসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights