শিক্ষক নিয়োগে নামমাত্র আইকিউ টেস্ট নেওয়া হয় : গণশিক্ষা উপদেষ্টা

অনলাইন ডেস্ক

দেশে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নামমাত্র মনস্তাত্ত্বিক পরীক্ষা (আইকিউ টেস্ট) নেওয়া হয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেছেন, বাংলাদেশে এখনো সাইকোমেট্রিক পরীক্ষার নিজস্ব টুলস তৈরি হয়নি। জনসংখ্যার দিক থেকে অগ্রগামী হলেও এখানে আইকিউ পরীক্ষার নিজস্ব কোনো টুলস নেই। চাকরিতে নিয়োগের ক্ষেত্রেও নামকাওয়াস্তে মনস্তাত্ত্বিক পরীক্ষা নেওয়া হয়।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত সেকেন্ড ইন্টারন্যাশনালে সাইকোমেট্রিক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, দেশে বাস্তব কাজ করার মতো নিজস্ব কোনো সাইকোমেট্রিকস টেস্ট নেই। ফলে বিদেশের তৈরি নানা টুলস দিয়ে আমাদের কাজ চালাতে হয়। কিন্তু মনস্তাত্ত্বিক বিষয়ের সাংস্কৃতিক ভিন্নতা অনেক বেশি।

তিনি বলেন, আমাদের নিজস্ব পরীক্ষা পদ্ধতি তৈরি করা উচিত। এতে আমরা সহজেই এসব টেস্টে প্রয়োগ করতে পারবো এবং তা অধিকতর নির্ভরযোগ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights