শিক্ষার্থীকে গণধর্ষণের পর আপত্তিকর ভিডিও ধারণ, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের বদরগঞ্জ উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এসময় মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার গোপিনাথপুর ইউপি খানাবাড়ি চৌধুরিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর নানা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে বদরগঞ্জ থানায় মামলা করলে পুলিশ দুইজনক গ্রেফতার করে বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃত হলেন- কান্তেশ্বর রায় কান্তি (৪৫) ও আনিছুল ইসলাম (২৪)।

পুলিশ সূত্রে জানাগেছে, শিক্ষার্থীর দিনমজুর নানা তার নাতনিকে বাড়িতে রেখে কাজের সন্ধানে বের হন। এ সুযোগে ওই ছাত্রীকে বাড়ি থেকে বের করে আনেন একই গ্রামের কান্তেশ্বর কান্তি। পরে তাকে পার্শ্ববর্তী ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে কান্তেশ্বর কান্তি ও একই গ্রামের বাসিন্দা আনিছুল ইসলাম, রবিউল ইসলাম, নগেন চন্দ্র এবং মিলন হোসেন পালাক্রমে ধর্ষণ ও মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও ধারণ করেন। গুরুতর অসুস্থ অবস্থায় এলাকাবাসী ওই ছাত্রীকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে মামলা করা হলে পুলিশ দুইজনকে গ্রেফতার করে।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি আব্দুর লতিফ মিয়া জানান, মামলা দায়ের পরে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights