শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ভূমিকম্প আতঙ্কের কারণে এক সপ্তাহের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টার মধ্যে হলে থাকা নারী শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছাতে সোমবার সকাল থেকেই বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের পরিবহনের বাস ছেড়ে যাবে বলে জানিয়েছেন পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক। তিনি জানান, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে একাধিক বাসের ব্যবস্থা রাখা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভবনগুলোর অবস্থা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সোমবার সকাল ১০টার আগে হলে থাকা ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “আমরা ২৭ তারিখ পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছি। তবে অনেক বিভাগের ভাইভা চলছে। ওই বিভাগের শিক্ষার্থীরা একযোগে আবেদন দিলে, তাদের মতামত অনুযায়ী ভাইভা নিয়ে বিভাগ নিজস্ব সিদ্ধান্ত নে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights