শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ

দিনাজপুর প্রতিনিধি
ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী ও শিক্ষা অগ্রযাত্রাকে অগ্রগামী করার জন্য শিক্ষা উপকরণ (খাতা কলম) এবং গাছের চারা বিতরণ করেছেন ঘোড়াঘাট উপজেলার বিসমিল্লাহ নার্সারির স্বত্ত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলম। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার নুরজাহানপুর গ্রামের বাসিন্দা।

বুধবারসহ গত কয়েকদিনে তিনি ঘোড়াঘাট পৌরসভার কাজীরবন, নুরজাহানপুর গুচ্ছগ্রাম ও মাহাতী পাড়ায় বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে নিজ নার্সারি থেকে উৎপাদিত ২ শতাধিক ফলজ গাছের চারা বিতরণ করেন।

এ ব্যাপারে জাহাঙ্গীর আলম জানান, চলমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর প্রতিষ্ঠানগুলোতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কম থাকার কারণে পড়াশুনায় উৎসাহিত করতে এবং ঝরে পড়া রোধকল্পে এসব শিক্ষা উপকরণ ব্যক্তিগত উদ্যোগে বিতরণ করেছি। আমার এই কার্যক্রম শুধু ঘোড়াঘাট উপজেলা নয়, পার্শ্ববর্তী উপজেলাগুলোতেও অব্যাহত রাখব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights