শিক্ষার্থী নাহিদুল হত্যা : সাবেক এমপি মুকুল কারাগারে

অনলাইন ডেস্ক
শিক্ষার্থী নাহিদুল ইসলাম হত্যা মামলায় তোফায়েল আহমদের ভাতিজা ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. আল আমীন তালুকদার তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-২। পরে তাকে মিরপুর মডেল থানা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নিহত হয় নাহিদুল ইসলাম। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর ভুক্তভোগীর চাচাতো ভাই বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। মুকুল এ মামলার এজাহারনামীয় ১৬ নং আসামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights