শিক্ষার্থী বান্ধব পরিবেশ রক্ষায় সুমন সর্দারের নেতৃত্বে উচ্ছেদ অভিযান

‎রাকিব মাজহার,জবি প্রতিনিধি:

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে পুনরায় গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ করেছে ছাত্রদল। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

‎এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আবেদনের প্রেক্ষিতে ঢাকা জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে এ এলাকায় অবৈধ দোকানপাট ও বাসস্ট্যান্ড উচ্ছেদ করে। তবে বিকেল হলেই এসব দোকান পুনরায় বসানো হচ্ছিল, যা শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছিল এবং নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি করছিল।

‎এ অবস্থায় শনিবার সন্ধ্যায় ছাত্রদল নেতাকর্মীরা দোকানদারদের সঙ্গে কথা বলে অবৈধ স্থাপনা সরিয়ে নেন। পরে বেশ কয়েকটি দোকান উচ্ছেদও করা হয়।

‎জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার বলেন,

‎“বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বান্ধব পরিবেশ রক্ষা এবং ঐতিহ্যবাহী বাহাদুর শাহ পার্কের সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে আমাদের সকলের সচেষ্ট থাকা প্রয়োজন। এসব অবৈধ স্থাপনা শুধু সৌন্দর্য নষ্ট করে না, শিক্ষার্থীদের চলাচলেও বিঘ্ন ঘটায়।”

‎তিনি আরও বলেন,

‎“অদূর ভবিষ্যতে শিক্ষার্থীদের স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সক্রিয় ভূমিকা রাখবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যাডাম জিয়ার হাতে গড়া শিক্ষাঙ্গন, তাই সেখানে ছাত্রদলের একটি দায়বদ্ধতা রয়েছে।”

‎অভিযানে অংশ নেন ছাত্রদল নেতা মাসুদুল ইসলাম, কাওসার হোসাইন, আবু রায়হান, ইয়াসির আরাফাত, আরিফুল ইসলাম আরিফ, মনির হোসেন, রায়হান হোসেন অপু, আবু তাহের, রবিন মিয়া শাওন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়া আহ্বায়ক সদস্য নাইমুর রহমান দুর্জয়, রেদুওয়ান রুবায়েত, মাসফিকুল ইসলাম রাইন, মনিরুজ্জামান মনির, মিঠু আলী, টিংকু, সৌরভ, মালেক ও শাহারুলসহ অনেকে উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights