শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পথ দেখাচ্ছে কোয়ান্টাম কসমো স্কুল: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমি খুব গর্ব অনুভব করছি যে আমাদের দেশে এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, যারা জাতীয় শিক্ষাক্রম অনুসরণের পাশাপাশি বিজ্ঞান চর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ে অনেক এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে। আর সেই বাংলাদেশ গড়বার পথে তোমরা পথ দেখাচ্ছ আমাদের। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখবে, জানবে এবং তারাও এগিয়ে যাবে।

আজ রবিবার বান্দরবানের লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। একই দিন ডা. দীপু মনি কোয়ান্টাম ফাউন্ডেশন লামা সেন্টারে অবস্থিত ব্যাম্বোরিয়াম নামক ৩৭ প্রজাতির বাঁশের সংগ্রহশালা পরিদর্শন করেন।

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক অধ্যাপক ড. মো. নিজামুল করিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) ড. শফিউল আজম, এনসিটিবি-এর সদস্য অধ্যাপক মশিউজ্জামান, চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালক ড. গাজী গোলাম মাওলা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ মইনুল হাসান, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, জনসংযোগ কর্মকর্তা আবুল খায়েরও সহকারী একান্ত সচিব মফিজুর রহমান। এসময় বান্দরবান লামার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights