শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলিম উদ্দিন (২৪) নামে একজন কৃষক নিহত হয়েছেন। নিহত আলিম উদ্দিন হচ্ছেন- জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ভোলামারী কাগমারী গ্রামের জাহির উদ্দিনের ছেলে। এ ঘটনার তার পিতা জাহির উদ্দিন (৫৮) আহত হয়েছেন।

শুক্রবার বিকাল ৫টার দিকে মুসলিমপুর চার রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights