শিবগঞ্জে ডিজেল পাচারের চেষ্টা: ফিলিং স্টেশনকে অর্থদণ্ড

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৮০০ লিটার ডিজেল অবৈধভাবে পাচারের চেষ্টার অপরাধে ভোক্তা সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রবিবার রাতে শিবগঞ্জ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এই অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

ইউএনও জানান, প্রশাসনের অগোচরে ডিজেল পাচারের চেষ্টা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে রাতে শিবগঞ্জ ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় ৮০০ লিটার ডিজেল জব্দ করে পুনরায় ট্যাংকে রাখা হয় এবং তাৎক্ষণিক ভোক্তা সংরক্ষণ আইনে শিবগঞ্জ ফিলিং স্টেশনের জাহিরুল কাইয়ুম বাবরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। পাশাপাশি ফিলিং স্টেশনের মালিককে সর্তক করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights