শিবগঞ্জে নদী থেকে গ্রেনেড উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পৌরসভার নাগরবন্দর এলাকার গাংনাই নদীতে মাছ ধরতে গিয়ে জালের সাথে উঠে এলো হ্যান্ড গ্রেনেড। মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ সদস্যরা এলাকাবাসীকে নিরাপদ দূরত্বে রেখে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নেয়। হ্যান্ড গ্রেনেডটি স্বাধীনতা যুদ্ধের সময়ের বলে ধারণা করছে পুলিশ সদস্যরা।

নাগরবন্দর এলাকার গাংনাই এলাকার জামিল সরকার বলেন, তিনি সোমবার বিকালে নদীতে মাছ ধরার সময় সন্ধ্যার কিছু আগে জালের সাথে শক্ত লোহার বলের মত কিছু উঠে আসে। পরে সেটি গ্রেনেড বলে এলাকাবাসী চিহ্নিত করে। পরের দিন সকালে থানা পুলিশে খবর দিলে মঙ্গলবার সকালে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে জনসাধারণকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়।

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান জানান, হ্যান্ড গ্রেনেডটি অনেকে আগেকার। এর ভয়াবহতা এখনো থাকতে পারে। বিষয়টি নিশ্চিত হতে ঢাকা বোমা ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তারা এ বিষয় নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। এ হ্যান্ড গ্রেনেড স্বাধীনতা যুদ্ধের সময়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights