শিবচরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু, শিশুর অঙ্গহানি

মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এসময় তার কোলে থাকা ১১ মাসের শিশুর দুই হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায়, তার অবস্থা আশঙ্কাজনক। বুধবার সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা রেললাইনের শিবচর উপজেলার পাঁচ্চরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মিথিলা আক্তার শিবচরের দত্তপাড়া ইউনিয়নের আবু খলিফা ওরফে মিজান সরদারের মেয়ে ও গুরুতর আহত শিশু আয়শা একই উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নাসিরেরমোড় এলাকার সুজন মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানায়, ১১ মাসের ভাগ্নি আয়শাকে নিয়ে বিকেলে বাড়ির কাছে ঘুরতে বের হয় খালা মিথিলা। এ সময় ঢাকা থেকে রাজশাহীর উদ্দ্যেশে ছেড়ে আসে মধুমতি এক্সপ্রেস-এর একটি যাত্রীবাহী ট্রেন দেখে মিথিলা মোবাইল ফোন দিয়ে ছবি তুলছিল। তবে অসাবধানবশত ট্রেনের পাশে চলে যাওয়ায় পেছন থেকে তাকে ধাক্কা দেয় যাত্রীবাহী মধুমতি এক্সপ্রেস। এতে ঘটনাস্থলেই মারা যায় মিথিলা, আর গুরুতর আহত হয় তার কোলে থাকা ১১ মাসের আয়শা। দুই হাত-পা বিচ্ছিন্ন হওয়া শিশুটিকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই খালার মৃত্যু হয়। আর গুরুতর ভাগ্নিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। খুবই মর্মান্তিকভাবে এই দুর্ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights