শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মাদারীপুর জেলার শিবচরে সড়ক দুর্ঘটনায় মমিনুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় শাহাদাত হোসেন (৫২) নামের আরো একজন আহত হয়েছেন।
বুধবার দুপুরে শিবচর-মাদারীপুর আঞ্চলিক সড়কের শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সাহেবের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিনুর শিবচর পৌরসভার নলগোড়া গ্রামের ওয়াজ আলী খানের ছেলে।

জানা গেছে, বুধবার দুপুরে মাদারীপুর থেকে শিবচর আসছিল প্রাইভেটকারটি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা এগিয়ে এসে গাড়ির মধ্য থেকে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মমিনুর রহমানকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

নিহত মমিনুর রহমান একটি ট্রাভেল এজেন্সির মালিক ছিলেন বলে জানা গেছে। ট্রাভেল এজেন্সির কাজেই সকালে মাদারীপুর শহরে গিয়েছিলেন বলে জানা গেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছিল। একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে একজন মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights