‘শিরোপার চেয়েও বড় ছিল এই যাত্রা’

স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক মাধ্যমে সতীর্থ, কোচিং স্টাফ, দলের কর্মকর্তা ও সাপোর্ট স্টাফদের সঙ্গে একটি দলীয় ছবি পোস্ট করে দীর্ঘদিনের পথচলার স্মৃতি রোমন্থন করেছেন তিনি। একই সঙ্গে শিরোপার চেয়েও এই দলের সঙ্গে কাটানো যাত্রাকেই নিজের কাছে সবচেয়ে মূল্যবান বলে উল্লেখ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ৩৯ বছর বয়সী মেসির এটি হতে যাচ্ছে বিশ্বকাপে তৃতীয় ফাইনাল।

আগের দুই ফাইনালে মেসির অভিজ্ঞতা ছিল দুই রকম। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাঁর। আট বছর পর কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পান তিনি। সেই শিরোপায় ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটে আর্জেন্টিনার।

আরেকটি ফাইনালের আগে অতীতের সেই দীর্ঘ পথচলার কথাই স্মরণ করেছেন মেসি। নিজের বার্তায় তিনি লিখেছেন, ‘এই সমস্ত বছরগুলোয় কখনই সেরা জিনিস শুধু শিরোপাগুলো জেতা ছিল না, বরং পুরো অভিযাত্রাটা ছিল। এই দলের সঙ্গে প্রতিটি দিন ভাগাভাগি করা, একসঙ্গে লড়াই করা, কঠিন মুহূর্তগুলো পার করা, প্রতিটি মুহূর্ত উপভোগ করা।’

তিনি আরও বলেন,‘প্রত‍্যেক সতীর্থ, কোচিং স্টাফ এবং এই দলটাকে একটা পরিবার করে রাখতে যারা প্রতিদিন কাজ করেছেন, তাদেরকে ধন্যবাদ। আগামীকাল যা-ই হোক, এই গ্রুপটা ইতোমধ্যে গল্প লিখেছে। যেটা, আমরা কখনও ভুলব না এবং কেউ তা মুছে ফেলতে পারবে না। এগিয়ে যাও আর্জেন্টিনা!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights