শিরোপা লড়াইয়ে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠাল বরিশাল

অনলাইন ডেস্ক

দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর বিপিএলের ফাইনালে মুখোমুখি ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শিরোপা লড়াইয়ে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠালেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

বিপিএলের ফাইনালে উঠে হারার নজির নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। চারবার চ্যাম্পিয়ন হওয়ার পর পঞ্চমবার ও হ্যাটটট্রিক শিরোপায় চোখ তাদের। অন্যদিকে প্রথমের দিকে তাকিয়ে ফরচুন বরিশাল। এমন সমীকরণে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা।

ফাইনালের জন্য একাদশে কোনো পরিবর্তন আনেনি বরিশাল। তবে একটি বদল এনেছে কুমিল্লা। পেসার মুশফিক হাসানের জায়গায় ফিরেছেন চোট কাটিয়ে ওঠা মুস্তাফিজুর রহমান।
বরিশাল একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাইফউদ্দিন, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাককয়, ডেভিড মিলার, তাইজুল ইসলাম, জেমস ফুলার।

কুমিল্লা একাদশ

লিটন দাস (অধিনায়ক), জনসন চার্লস, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মঈন আলী, মোস্তাফিজুর রহমান, জাকের আলী, রোহানত দৌলা বর্ষণ, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভীর ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights