শিল্পা শেঠির বাংলোয় চুরি, আটক ২

অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বাংলোয় চুরির ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুজনকে আটক করা হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে শিল্পার মুম্বাইয়ের জুহুর এলাকার বাংলো থেকে চুরি হয় বেশ কিছু বহুমূল্য জিনিসপত্র। টের পেয়েই দ্রুত স্থানীয় জুহু থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। এরপরই তদন্তে নামে মুম্বাই পুলিশ।

কে বা কারা শিল্পার বাড়িতে চুরি করেছে, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও বৃহস্পতিবার দুজনকে আটক করেছে পুলিশ। শিল্পার বাড়িতে চুরির ঘটনার তাদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।
কয়েক দিন যাবৎ বলিউড পাড়ায় একের পর এক তারকার বাড়িতে চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। কারও লকার থেকে উধাও হচ্ছে লাখ লাখ রুপি। আবার কারও বাড়ি থেকে চুরি হচ্ছে বহুমূল্য গয়না।

কয়েক দিন আগেই জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশার টাকা চুরি হয়েছিল। সালমান খানের বোন অর্পিতার বাড়ি থেকেও চুরি হয় হীরার গয়না।

প্রসঙ্গত, জুনের ৮ তারিখে জন্মদিন পালন করেছেন শিল্পা শেঠি। বর্তমানে পরিবারের সঙ্গে ইতালিতে ছুটি কাটাচ্ছেন এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights