শিশুকে ধর্ষণের অভিযোগে একজন আটক

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগে ফারুক (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। বিকেলে অভিযুক্ত ফারুক (৪৫)কে আটক করে কোতয়ালী থানা পুলিশ। আটক ফারুক সদর উপজেলার ১৭নং রেলঘুন্টি এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশুটির বাড়ি অভিযুক্ত ফারুকের বাসার পাশাপাশি হওয়ায় দুপুরে কেউ না থাকার সুযোগে বাড়িতে প্রবেশ করে ১১ বছর বয়সী কিশোরীকে জোর পূর্বক ধর্ষণ করে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights